Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জোতশ্রীরাম অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা


 

জোতশ্রীরাম অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা 






Atanu Hazra 
Sangbad Prabhati, 12 October 2025

অতনু হাজরা, জামালপুর : জোতশ্রীরাম অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী তাবারক আলী মন্ডল, তপন দে, সমিতির সভাপতি অসিত ঘোষ, সম্পাদক মইদুল ইসলাম, ম্যানেজার অরুণাংশু ঘোষ সহ অন্যান্যরা। 

উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও একটি সুন্দর মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হয়। সমিতির সভাপতি ও সম্পাদক বলেন আজ প্রায় ৮০০ জন সদস্য উপস্থিত ছিলেন। মূলত সমিতির বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং আগামীতে কিভাবে সমিতি পরিচালিত হবে সে বিষয়ে আলোচনা হয়। 

কৃষি সংক্রান্ত আলোচনাও করা হয়। তাঁরা আরো বলেন দীর্ঘ দিন সমিতির বোর্ড না থাকায় সমিতির সদস্যদের ডাকা যায়নি। এখন নির্বাচনের মাধ্যমে বোর্ড হওয়ায় সকল সদস্যকে ডাকা হয়েছে এবং তাঁদের জন্য ছোট্ট গিফটের ব্যবস্থাও করা হয়েছে। 

মেহেমুদ খাঁন বলেন ব্লকের সব সমবায় গুলিতে এখনো নির্বাচন হয় নি। তবে যে কটি সমবায়ে নির্বাচন হয়েছে তাতে বিরোধীরা কেউ প্রার্থীই দিতে পারে নি। তিনি বলেন অনেক দিন পর বার্ষিক সাধারণ সভা হলো। এই সমবায় মুখ্যমন্ত্রীর দেখানো পথে কৃষি ও কৃষকের হয়েই কাজ করবে।