Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষনের ঘটনার প্রতিবাদে জামালপুরে থানায় ডেপুটেশন দিল বিজেপি



দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষনের ঘটনার প্রতিবাদে জামালপুরে থানায় ডেপুটেশন দিল বিজেপি


Atanu Hazra 
Sangbad Prabhati, 12 October 2025

অতনু হাজরা, জামালপুর : দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর ধর্ষনের ঘটনার প্রতিবাদে আজ জামালপুরে জামালপুর বিজেপির ১ নং মন্ডলের পক্ষ থেকে জামালপুর থানায় ডেপুটেশন দেওয়া হয়। এই উপলক্ষে একটি বিক্ষোভ মিছিলও আয়োজিত হয়।
 
উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, জেলা কমিটির সাধারণ সম্পাদক সৌমেন হাজরা, জেলা সম্পাদিকা টুম্পা চ্যাটার্জী, অসীম শীল, সুরভিলতা মন্ডল, শুভঙ্কর মালিক সহ অন্যান্যরা। প্রধান বাবু বলেন, দলের নির্দেশে আজ তাঁরা এই ডেপুটেশন দিলেন। তিনি বলেন দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছেন। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান।