Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Puja special 2025 সংবাদ প্রভাতী শারদীয়া সংখ্যা প্রকাশের পথে


 

 Puja special 2025 


সংবাদ প্রভাতী শারদীয়া সংখ্যা প্রকাশের পথে 


Abhirup Acharya 
Sangbad Prabhati, 25 September 2025

অভিরূপ আচার্য, বর্ধমান : সংবাদ প্রভাতী পত্রিকার ২০২৫ সালের পূজা বার্ষিকী সংখ্যা প্রকাশের পথে। এবারের সংবাদ প্রভাতী শারদীয়া সংখ্যা অন্যান্য বছরের মতোই বিভিন্ন ধরনের লেখায় ভরপুর। থাকছে গল্প, প্রবন্ধ, বিশেষ রচনা, রম্যরচনা, বিজ্ঞান-স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক লেখা। এছাড়াও থাকছে বিভিন্ন কবির একগুচ্ছ কবিতা। 

শারদীয়া সংবাদ প্রভাতী ২০২৫ এর প্রচ্ছদ এঁকেছেন আইন বিভাগের ছাত্রী তরুণী চিত্রশিল্পী সৌমিলি সাঁই। পত্রিকার বিভিন্ন গল্প ও কবিতায় অলংকরণ করেছেন সুবীর রায় ও কুশল বণিক। জগন্নাথ ভৌমিক এর সম্পাদনায় শারদীয়া সংবাদ প্রভাতী অন্যান্য বছরের মতো এবারও পাঠকদের আকৃষ্ট করবে। শারদ সংখ্যার দাম রাখা হয়েছে সাতানব্বই টাকা। 

এবারের শারদ সংখ্যায় লিখেছেন দেবেশ ঠাকুর, অংশুমান কর, পুলককুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীনীল মজুমদার, প্রসেনজিৎ কোলে, অন্তরা দাঁ, দেবাশিস মুখোপাধ্যায়, স্বপন কুমার বিশ্বাস, রজত চক্রবর্তী, আলপনা মুখোপাধ্যায়, ডাঃ সুভাষ বন্দ্যোপাধ্যায়, পরেশ ঘোষ, মিত্রজিৎ চ্যাটার্জী, বিশ্বরূপ দাস, পম্পা মুখোপাধ্যায়, কে কে মল্লিক, অলক দাঁ, বিশ্বজিৎ নাগ, অলক চক্রবর্তী (হিল্লোল), সুবীর রায়, মহাশ্বেতা চ্যাটার্জী, সুরমান আলী মল্লিক, স্বরূপ মুখার্জী, গোপাল চন্দ্র দাস, তাপস কুমার পাল, অতনু হাজরা, প্রিয়া দাস মজুমদার, শুভেন্দু সাঁই, শীতল চট্টোপাধ্যায়, সন্দীপ রায় নীল, কাশীনাথ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চ্যাটার্জী, ধীরেন্দ্রনাথ মেটে, রবীন্দ্রনাথ নন্দী, জয়িতা নাগ, সৌম্য পাল, ধূর্জ্জটি প্রামানিক, অমিয় চৌধুরী  প্রমুখ।