Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি


 

তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি 


Atanu Hazra 
Sangbad Prabhati, 7 September 2025

অতনু হাজরা, মেমারি : বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মেমারি ১ ব্লকের নিমো-২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ওই বিজেপি নেত্রীর নাম বুলটি মন্ডল। তিনি নিমো-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২ নং সংসদের (বুথ ১৮২) মহেসডাঙ্গা উত্তর ক্যাম্প এর বিজেপি দল থেকে জয়ী পঞ্চায়েত সদস্য। রবিবার ওই বিজেপি নেত্রীর হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন মেমারি ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। ছিলেন মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, শিক্ষক নেতা কৌশিক মল্লিক সহ অন্যান্যরা।

তিনি জানান , বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর লড়াইয়ের সাথী হতে এবং মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।