পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে বর্ধমান পূর্বের সাংসদ
Sangbad Prabhati, 4 September 2025
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে আজ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন বর্ধমান পূর্বের সাংসদ ডা.শর্মিলা সরকার। বৃহস্পতিবার তিনি জামালপুরে পারাতল অঞ্চলের পারাতল প্রাথমিক বিদ্যালয় ও আঝাপুর অঞ্চলের আঝাপুর প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধানের ক্যাম্প পরিদর্শন করেন। সাংসদের সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, দুই প্রধান কামিনী কুমুদ ঘোষ ও , দুই উপ প্রধান উত্তম হাজারী ও অশোক ঘোষ, দুই অঞ্চল সভাপতি মৃণাল কান্তি ঘোষ ও ডাঃ প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা।
হাতের কাছে চিকিৎসক সাংসদকে কাছে পেয়ে সকলে বিশেষকরে মহিলারা সকলে কথা বলতে এগিয়ে যান। সাংসদ ডাঃ শর্মিলা সরকার বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার সুফল আমরা সবাই পাচ্ছি। কিন্তু এর মাঝেই যদি কেউ যে কোনো কারণেই হোক না কেনো যদি এই সরকারি বিভিন্ন প্রকল্পের সাহায্য পাননি তাঁদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এই পাড়ায় সমাধান চালু করেছেন।
আর এই ধরনের কাজের কথা আমাদের মুখ্যমন্ত্রীর মাথাতেই আসে। সেই জন্যই তিনি অনন্যা। মেহেমুদ খাঁন বলেন, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও এম পি ম্যাডাম আজ জামালপুরে পাড়ায় সমাধান ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই পাড়ায় সমাধান সত্যি জনমানসে সাড়া ফেলে দিয়েছে। সাধারণ মানুষের কাছে সরাসরি সরকারী আধিকারিকের কাছে নিজের পাড়ার সমস্যা তুলে ধরে তার সমাধানের ব্যবস্থা নিজেরাই করা টা আগে কোনদিন হয় নি।



