Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চকদীঘি ও জারগ্রাম অঞ্চলে পাড়ায় সমাধান শিবির


 

চকদীঘি ও জারগ্রাম অঞ্চলে পাড়ায় সমাধান শিবির 


Atanu Hazra 
Sangbad Prabhati, 16 September 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার সর্বত্র ছুটির দিন বাদে পাড়ায় সমাধান ক্যাম্প চলছে। আজ জামালপুরের চকদিঘী অঞ্চলের হরিগোবিন্দপুর প্রাইমারী স্কুলে ও জারগ্রাম অঞ্চলের মাধবপুর প্রাইমারী স্কুলে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান শিবির। এদিন শিবির পরিদর্শনে যান বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, দুই প্রধান অসীমা বাগ ও নূরজাহান বিবি, দুই অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও শেখ আলাউদ্দিন সহ অন্যান্যরা। 

ক্যাম্পে গিয়ে তাঁরা প্রতিটি কাউন্টার ঘুরে দেখেন ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। মেহেমুদ খাঁন বলেন, গ্রামের সাধারণ মানুষ তাঁদের নিজের বুথের বা নিজের পাড়ার কী কী উন্নয়ন হবে তাঁর তথ্য নিজেরাই আধিকারিকদের কাছে জমা দিচ্ছেন এবং সেই মতই কাজ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই অনন্যা। রাজ্যের প্রতিটি গ্রামের মানুষের কাছে এটা এক বিরাট প্রাপ্তি। তাঁদের নিজের পাড়ার উন্নয়নের কাজ করতে না পঞ্চায়েত না ব্লক কোথাও যেতে হবে না। এই জন্য এই সরকার মা মাটি মানুষের সরকার।