'ইত্যাদি ই' অনলাইন শারদীয়া সংখ্যা প্রকাশ
Atanu Hazra
Sangbad Prabhati, 26 September 2025
Sangbad Prabhati, 26 September 2025
অতনু হাজরা, মেমারি : পূর্ব বর্ধমান এর মেমারি থেকে বিশিষ্ট শিক্ষক কবি ও সাহিত্যিক সন্দীপ রায়( নীল) এর সম্পাদনায় ও বাদল মান্ডির সহ সম্পাদনায় প্রকাশিত হলো 'ইত্যাদি ই ' অনলাইন শারদীয়া সংখ্যা। রাজ্যের বিভিন্ন জায়গার কবি সাহিত্যিক এমনকি ভিন রাজ্য থেকেও বিভিন্ন কবি সাহিত্যিকের লেখা স্থান পেয়েছে এই পত্রিকায়।
সম্পাদক সন্দীপ বাবু সকলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন সকলের সহযোগিতায় তিনি এবং বাদল বাবু এই কাজ করতে পেরেছেন। যেমন সুন্দর প্রচ্ছদ তেমনি ভালো সম্পাদকীয় লেখা। প্রসঙ্গত প্রতিমাসেই তিনি মাসিক ভিত্তিতে এই পত্রিকা বের করে থাকেন। গ্রাম বাংলার অনেক অখ্যাত কবি বন্ধুদের প্রতিনিয়ত পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন সন্দীপ বাবু।




