Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানে জেলা শাসকের মনিটারিংয়ে পাড়ায় সমাধান প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে


 

পূর্ব বর্ধমানে জেলা শাসকের মনিটারিংয়ে পাড়ায় সমাধান প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে


Atanu Hazra 
Sangbad Prabhati, 2 September 2025

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষ সরাসরি সমাধান ক্যাম্পে এসে নিজের এলাকার কি প্রয়োজন সেটা বলার সুযোগ পাচ্ছেন। এমন ভাবনা ইতিপূর্বে ভারতে কখনও দেখা যায়নি। পূর্ব বর্ধমানে সামগ্রিক ব্যবস্থাপনা জেলা শাসক আয়েশা রাণী এ নিজে জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে মনিটারিং করছেন।

 মঙ্গলবার জেলা শাসক আয়েশা রানী এ ভাতার ব্লকের এরুয়ার বি এন চৌধুরী জুনিয়র বেসিক স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন। সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।

 ক্যাম্পে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এদিন জেলা শাসকের সঙ্গে বর্ধমানের মহকুমা শাসক (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস ছিলেন। 

অন্যদিকে জামালপুরে আজ চকদিঘী ও জোতশ্রীরাম অঞ্চলে যথাক্রমে ধাপধারা প্রাইমারি স্কুল ও জোতশ্রীরাম হাই স্কুলে পাড়ায় সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান ক্যাম্প। 

ক্যাম্প পরিদর্শনে মঙ্গলবার উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, দুই প্রধান অসীমা বাগ ও আরিফা বেগম, দুই অঞ্চল সভাপতি আজাদ রহমান ও তপন দে, তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা।

 তাঁরা সমগ্র ক্যাম্প ঘুরে দেখেন সাধারণ মানুষের সাথে কথা বলেন। মেহেমুদ খাঁন বলেন, পাড়ার মানুষ নিজেরাই নিজেদের প্রয়োজনে নিজেদের এলাকার উন্নয়নের কাজ নিজেরাই আধিকারিকদের কাছে তুলে ধরছেন সত্যি এ এক অনন্য অভিজ্ঞতা। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।