Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্বকর্মা পুজোর উদ্বোধন ও নতুন বস্ত্র উপহার


 

বিশ্বকর্মা পুজোর উদ্বোধন ও নতুন বস্ত্র উপহার 


Sangbad Prabhati, 16 September 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মেমারিতে বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচার প্রোডাক্ট এন্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন হলো মঙ্গলবার সন্ধ্যায়। উদ্বোধন করেন বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচার প্রোডাক্ট এন্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের ডিরেক্টর সৈয়দ নাসিরুদ্দিন আহমেদ এবং এডমিনিস্ট্রেটর তপন গণ। পুজো মন্ডপের ফিতে কেটে উদ্বোধনের পর এলাকার দুঃস্থ মহিলাদের বস্ত্র উপহার দেওয়া হয়। 

প্রশাসক তপন গণ জানান এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও গত ১৩ সেপ্টেম্বর একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৪০ ইউনিট রক্ত দেওয়া হয়। এছাড়াও এই পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যবসায়িক মিলন মেলা অনুষ্ঠিত হয়।