Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১৬০ জনের রক্তদান ও দুঃস্থদের বস্ত্র প্রদান


 

আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১৬০ জনের রক্তদান ও দুঃস্থদের বস্ত্র প্রদান 


Atanu Hazra 
Sangbad Prabhati, 14 September 2025

অতনু হাজরা, জামালপুর : রানাপাড়া জৌগ্রাম আলুব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এরই সাথে এলাকার দুঃস্থ মানুষের হাতে বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয় ও কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে ও ব্যবসায়ী সমিতির এই কাজে খুশি হয়ে তাঁদের ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন। 

ছিলেন আবুজহাটি ২ অঞ্চল প্রধান ঝর্না দাস, জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খাঁন বলেন রানাপাড়া জৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতি একটি অত্যন্ত ভালো সামাজিক কাজ করেছেন। রকদান মানে জীবন দান তাঁদের এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদা মেটাবে। 

অসহায় মানুষকে বস্ত্র দান, সেটাও এক মহান কাজ। তিনি তাঁদের ধন্যবাদ জানান। আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশীল ঘোষ বলেন, তাঁরা প্রতিবছরই এধরনের কাজ করে থাকেন। আজকের রক্তদান শিবিরে প্রায় ১৬০ জন রক্ত দান করেন।