Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে বিজেপির তেরঙ্গা যাত্রা


 

জামালপুরে বিজেপির তেরঙ্গা যাত্রা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 13 August 2025

অতনু হাজরা, জামালপুর : বিজেপির জামালপুর ১ মন্ডলের পক্ষ থেকে দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী তেরঙ্গা যাত্রা করা হয়। জামালপুর বিজেপির কার্যালয় থেকে পালমাঠা পর্যন্ত হয় এই পদযাত্রা। এই পদযাত্রায় দলীয় পতাকার বদলে জাতীয় পতাকা নিয়ে করা হয়। পদযাত্রায় পা মেলান জামালপুর ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, জেলার জি এস জিতেন ডকাল, সহ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, জেলার মহিলা মোর্চার নেত্রী শ্রাবন্তী মজুমদার, সম্পাদক বলরাম ব্যাপারী সহ অন্যান্য নেতৃত্বরা। 

পদ যাত্রা থেকে ভারত মাতার নাম, দেশের বীর সৈনিক দের উদ্দেশ্যে জয়ধ্বনি দেওয়া হয়। প্রধান বাবু বলেন দেশের প্রধান মন্ত্রী যে বলেছেন ঘরে ঘরে তেরঙ্গা। সেই কথা কে সামনে রেখে দেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে তাঁরা পদযাত্রা করছেন। তিনি জামালপুরের সকল অধিবাসীদের ১৫ ই আগস্ট নিজের নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ করেন।