জাতীয় ক্রীড়া দিবসে নারী বনাম পুরুষ ফুটবল ম্যাচ
Sangbad Prabhati, 29 August 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জাতীয় ক্রীড়া দিবসে উদ্যান ও স্টার্ট আপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বর্ধমান জেলায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ‘তিরুপতি ডায়াগনস্টিক ট্রফি’ নারী বনাম পুরুষ ফুটবল ম্যাচ, যা জেলার ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আয়োজিত হয়ে লিঙ্গ বৈষম্য ভেঙে ক্রীড়াক্ষেত্রে সমতার বার্তা দিল।
এই বিশেষ আয়োজনে বর্ধমান ব্লাইন্ড অ্যাকাডেমির অনাথ আশ্রমের ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েরা অংশ নেয়। রোমাঞ্চকর খেলায় নারী দল ২-১ গোলে পুরুষ দলকে হারিয়ে জয়ী হয়। ম্যাচে ছেলেদের মধ্যে সেরা আকাশ মান্ডি, মেয়েদের মধ্যে আশা মুর্মু এবং সেরা গোলকিপার হন সাবিত্রী পাল।
আয়োজকদের তরফে পল্লবী মাঝি জানান, "এই আয়োজন শুধুমাত্র একটি খেলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজে নারী-পুরুষ সমতার এক দৃঢ় বার্তা বহন করে। দুই দলের হাতে সংস্থার তরফে দুটি ফুটবলও তুলে দেওয়া হয় নিয়মিত অনুশীলনের জন্য।"






