Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুলিশ মৈত্রী কাপে সদর দক্ষিণ মহকুমায় বিজয়ী জামালপুর থানা


 

পুলিশ মৈত্রী কাপে সদর দক্ষিণ মহকুমায় বিজয়ী জামালপুর থানা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 1 August 2025

অতনু হাজরা, জামালপুর : পুলিশ মৈত্রী কাপের সদর দক্ষিণ মহকুমা প্রতিযোগিতায় বিজয়ী জামালপুর পি এস। তিন দিন ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জামালপুরের সেলিমাবাদের তরুণ সংঘের মাঠে (শিবি মাঠ)। ১ আগস্ট এই খেলার জন্য আয়োজন খুব ভালই করা হয়। মাঠে বড় জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার যেমন ব্যবস্থা ছিল তেমনি ছিল লাইভ টেলিকাস্টের ব্যবস্থা। সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিকের ফেসবুক পেজ থেকে পুরো খেলা লাইভ দেখানো হয়। ফাইনালে পরস্পর মুখোমুখি হয় জামালপুর থানা ও খণ্ডঘোষ থানা। ফাইনালে নির্ধারিত সময় খেলা ১- ১ হলে ট্রাইবেকারে খেলার নিষ্পত্তি হয়। সেখানে ১ - ০ হলে জয়লাভ করে জামালপুর পি এস।

 এদিনের ফাইনাল খেলায় খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, সি আই বিশ্বজিৎ মন্ডল, জামালপুর থানার ওসি কৃপাসিন্ধু ঘোষ, রায়না থানার ওসি নিমাই ঘোষ, খন্ডঘোষ থানার ওসি অনুপ দে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। 

খেলা শেষে বিজয়ী ও বিজিত দুই দলের হাতেই সুন্দর ট্রফি তুলে দেওয়া হয়। ছিল ব্যক্তিগত পারফরমেন্সের উপর পুরস্কার। প্রসঙ্গত অনেক দিন ধরেই শুরু হয়েছে জেলা পুলিশের উদ্যেগে এই পুলিশ মৈত্রী কাপ। মহকুমা পর্যায়ের খেলা আজ শেষ হলো পরবর্তীতে জেলা পর্যায়ের খেলা হবে। তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করতে ও পুলিশের সাথে মানুষের যোগাযোগ বাড়াতে জেলা পুলিশের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।