Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণার খবর করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি


 

বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণার খবর করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি 


Atanu Hazra 
Sangbad Prabhati, 25 August 2025

অতনু হাজরা, জামালপুর : বিজেপি নেতার বিরুদ্ধে খবর করায় প্রাণনাশের হুমকি দিল সাংবাদিককে। ঘটনার বিবরণে প্রকাশ রেলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠে এক বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ৩ নম্বর মন্ডলের ঘটনা। অভিযোগ ওই মন্ডলের সভাপতি এক বিজেপি কর্মীর কাছ থেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৪০ হাজার টাকা নিয়েছেন। এই খবর কলকাতা টিভিতে সম্প্রচারিত হতেই এলাকায় সোরগোল পড়ে যায়। এরপরই ওই নেতার অনুগামীরা কলকাতা টিভির জামালপুরের প্রতিনিধি কুনাল চট্টোপাধ্যায় কে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়। গোটা ঘটনা জানিয়ে কুনাল বাবু জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান জানিয়েছেন, 'বিজেপির এটাই কালচার। অন্যায় করবে, দোষ করবে। কিন্তু তাদের অন্যায়গুলো তুলে ধরা যাবে না। তুলে ধরলেই সংবাদমাধ্যমকে রোষের মুখে পড়তে হবে।'

এদিকে যে নেতার বিরুদ্ধে প্রচারণার অভিযোগ উঠেছে, তিনি এই খবর মিথ্যা এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে জানিয়েছেন।