Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে জনপ্রতিনিধিরা


 

পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে জনপ্রতিনিধিরা


Atanu Hazra 
Sangbad Prabhati, 18 August 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আঝাপুর ও পাঁচড়া অঞ্চলে শাঁচড়া প্রাইমারি স্কুল ও হাবাসপুর প্রাইমারি স্কুলে পাড়ায় সমাধানের ক্যাম্প করা হয়েছে। 

এই ক্যাম্প গুলি সরেজমিন পরিদর্শনে যান বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, দুই অঞ্চল প্রধান কাশীনাথ হেমব্রম ও বিকাশ পাকড়ে, অঞ্চল সভাপতি প্রতাপ রক্ষিত ও জয়দেব দাস সহ অন্যান্যরা। 

দুই ক্যাম্পে উপস্থিত ছিলেন দুই জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী ও অরিন্দম চন্দ। মেহেমুদ খান বলেন পাড়ায় সমাধান রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি যুগান্তকারী সিদ্ধান্ত। বুথ পিছু ১০ লক্ষ টাকা করে ব্যয় করা হবে সেই নির্দিষ্ট পাড়ায়। 

পাড়ার মানুষই নিজেদের সমস্যার কথা তুলে ধরবে আর তারই ভিত্তিতে সেই পাড়ার সমস্যার সমাধান করা হবে। বিধায়ক অলক কুমার মাঝি বলেন মুখ্যমন্ত্রী সবসময়ই অনন্য চিন্তা ভাবনা করেন। পাড়ায় সমাধানের মধ্য দিয়ে যেটুকু উন্নয়ন বাকী আছে সেটাও সম্পন্ন হবে। বিরোধীদের মুখ লুকোবার জায়গা থাকবে না।