Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে সি জি গ্রুপের রক্তদান শিবির


 

জামালপুরে সি জি গ্রুপের রক্তদান শিবির


Atanu Hazra 
Sangbad Prabhati, 13 July 2025

অতনু হাজরা, জামালপুর, পূর্ব বর্ধমান : সি জি গ্রুপের জামালপুর শাখার পক্ষ থেকে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় জামালপুর বাসস্ট্যান্ডে মহাপ্রভু লজে। উল্লেখ্য সি জি গ্রুপ একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁদের মূল কার্যালয় বাদুলিয়ায়। সি জি গ্রুপ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে। যেমন - রক্তদান শিবির, অসহায় মানুষের হাতে রক্ত তুলে দেওয়া, প্রতিবন্ধী মানুষের জন্য বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থা করার মতো কাজ করে থাকে।

 সংস্থার পক্ষ থেকে মইনুল মল্লিক জানান, আজ প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করছেন এবং সংগৃহীত রক্ত টেরিজা মেমোরিয়াল হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। সি জি গ্রুপের পথ চলা শুরু হয়েছিল ২০১৮ সাল থেকে। তারা ফেসবুকে কানেক্ট হয়েছে ২০২২ সালে। স্বেচ্ছাসেবী সংস্থাটি মূলত প্রতিবন্ধীদের ওপরই কাজ করে থাকেন। যে সমস্ত প্রতিবন্ধীদের হাত এবং পা নেই তাদের নকল হাত এবং পা বিনামূল্যে তুলে দেওয়া হয়।