Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পথ নিরাপত্তা উদযাপন উপলক্ষে জামালপুর থানা ও আঝাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির



 

পথ নিরাপত্তা উদযাপন উপলক্ষে জামালপুর থানা ও আঝাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির


Atanu Hazra 
Sangbad Prabhati, 9 July 2025

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। পূর্ব বর্ধমান জেলার মূল অনুষ্ঠান হয় বর্ধমান কার্জন গেটের সামনে। ৮ জুলাই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রাণী এ ও পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম সহ অন্যান্যরা। জামালপুর ব্লকেও জামালপুর থানা ও আঝাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আঝাপুর ক্যাম্পে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 

পুলিশ পার্সোনাল, ট্রাফিক হোম গার্ড সহ সাধারণ মানুষরাও এই স্বাস্থ্য শিবিরের এসে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। সাধারণ স্বাস্থ্য পরিষেবার সাথে চক্ষু চিকসাও করা হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সি আই বিশ্বজিৎ মন্ডল, শক্তিগর সি আই, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ ট্রাফিক গার্ডের অফিসাররা। 

পুলিশ প্রশাসন একদিকে যেমন সেফ ড্রাইভ ও সেভ লাইফ এর পথ নিরাপত্তা প্রচার করে মানুষদের সচেতন করছেন আবার পুলিশ পার্সোনাল সহ সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিয়ে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করছে। পুলিশের এহেন কাজে খুশি সাধারণ মানুষ।