Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জগন্নাথ দেবের প্রসাদ বন্টন সুষ্ঠু ভাবে সম্পন্ন


 

জগন্নাথ দেবের প্রসাদ বন্টন সুষ্ঠু ভাবে সম্পন্ন 


Atanu Hazra 
Sangbad Prabhati, 8 July 2025

অতনু হাজরা, জামালপুর : জগন্নাথ দেবের মহাপ্রসাদ সুষ্ঠ ভাবেই বণ্টন করা হলো জামালপুর ব্লকে। ১০ দিন ধরে যথেষ্ট হাইজিন মেনেই প্রসাদের প্যাকেট তৈরি করে সেগুলি দুয়ারে রেশনের মাধ্যমে জামালপুর ব্লকের প্রায় ৬১ হাজার ২৭৬ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 

জামালপুর ব্লকের বিডিও পার্থ সারথী দে জানান, জগন্নাথ দেবের প্রসাদ সুন্দর ও সুশৃঙ্খল ভাবে মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে বিশেষ ভাবে প্রশংসা করেন দেবব্রত চৌধুরীর। তিনি পুরো টিম নিয়ে ১০ দিন ধরে পুরো প্যাকেট প্রক্রিয়া সম্পন্ন করেছেন।