Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো মামা ও ভাগ্নের


 

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো মামা ও ভাগ্নের


Atanu Hazra 
Sangbad Prabhati, 19 July 2025

অতনু হাজরা, আঝাপুর : দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো মানিক বারুই (২৪) ও তাঁর ভাগ্না রাজ মন্ডল(১২)। বেঁচে যায় মানিক বাবুর বন্ধু রনি বিশ্বাস(২১)। মৃতদের বাড়ি মেমারি ১ পঞ্চায়েত সমিতির দলুই বাজার ২ গ্রাম পঞ্চায়েতের চাঁচাই স্টেশন পাড়ায়। সেখান থেকে তাঁরা স্নান করতে আসেন আঝাপুর পঞ্চায়েতের সাঁচরা ৮ নং বালি ঘাটে। এখানেই দুর্ঘটনাটি ঘটে। 

খবর পেয়েই সেখানে উপস্থিত হন জামালপুরের বিডিও পার্থ সারথী দে, পুলিশের সি আই বিশ্বজিৎ মন্ডল, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ এলাকার জনপ্রতিনিধিরা। ওসি সাহেব নিজেই নৌকা নিয়ে উদ্ধার কার্যে নামেন। অবশেষে উদ্ধার হয় মামা ও ভাগনার মৃতদেহ। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।