Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির


 

মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির 




Sk Samsuddin 
Sangbad Prabhati, 20 July 2025

সেখ সামসুদ্দিন, ২০ জুলাই : মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মেমারি উৎসব হলে স্বাস্থ্য পরীক্ষার শিবির ও রক্তদান শিবির আয়োজিত হয়। বর্তমানে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের ঘাটতি চলা পরিস্থিতিতে মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতি বর্ধমান শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির করে। ৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে ৩৮ ইউনিট রক্ত সংগ্রহ করা সম্ভব হয়। 

এদিন বর্ধমান অ্যাপোলো হসপিটালের সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয়। সেখানে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষ ও তাদের পরিবারবর্গ স্বাস্থ্য পরীক্ষা করান। এখানে ব্লাড সুগার রেনডম, লিপিড প্রোফাইল টেস্ট, চক্ষু পরীক্ষা, জেনারেল মেডিসিন, ইসিজি ইত্যাদি পরিষেবা দেয় বর্ধমান অ্যাপেলো হসপিটাল। এছাড়াও মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ উদয়ন ভকত এবং দন্ত চিকিৎসক ব্যক্তিগতভাবে পরিষেবা দেন।

 এদিনের এই দুই শিবির চলাকালীন উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল মাদ্রাসার সম্পাদক কাজী মহঃ ইয়াসিন, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ আব্দুল হাকিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।