Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ষণমুখর দিনেও একুশে জুলাইকে সামনে রেখে দিকে দিকে মিছিলে ও পথ সভা


 

বর্ষণমুখর দিনেও একুশে জুলাইকে সামনে রেখে দিকে দিকে মিছিলে ও পথ সভা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 8 July 2025

অতনু হাজরা, জামালপুর : একুশে জুলাইকে সামনে রেখে সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরে একের পর এক মিছিল, পথসভা, মিটিং করা হচ্ছে। আজ চকদিঘী অঞ্চল, জাড়গ্রাম অঞ্চল, জোতশ্রীরাম ও পাড়াতল ২ অঞ্চলে মিছিল ও পথসভা করা হয়। চকদিঘী অঞ্চলে মিছিলে পা মেলান ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান আসিমা বাগ, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ্য শ্রীমন্ত সাঁতরা সহ অন্যান্যরা। পরবর্তীতে ব্লক সভাপতি মেহেমুদ খাঁন জারোগ্রাম অঞ্চলে যান প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচুর কর্মী সমর্থক মিছিলে অংশ নেন। 

সেখানে মেহেমুদ খাঁনের সাথে পা মেলান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য শোভা দে, অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, প্রধান নূরজাহান বিবি সাহানা, সরোজ মান্না, সফিকুল ইসলাম সহ অন্যান্যরা।  

পারাতল ২ অঞ্চলে আয়োজিত মিছিলে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, প্রধান মাবিয়া বেগম শেখ, অঞ্চল সভাপতি আনোয়ার সরকার সহ অন্যান্যরা।

 জোতশ্রীরাম অঞ্চলেও ২১ জুলাই কে সামনে রেখে মিছিল ও পথসভা করা হয়। এখানে কর্মীদের সাথে পা মেলান ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা। 

ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন এত বৃষ্টির মধ্যেও বহু মানুষ মিছিলে পা মেলাচ্ছেন। এতেই বোঝা যাচ্ছে তৃণমূল মানেই মানুষের আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন আজও এতটুকু কমেনি। তিনি বলেন, জামালপুরেও ৪ জন তৃণমূল কর্মী শহীদ হন। তাই আগামী ২১ জুলাই জামালপুর ব্লক থেকে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে উপস্থিত থাকবেন। সেখান থেকে দলনেত্রী ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক যে নির্দেশ দেবেন তা তাঁরা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। এই মিছিল ও পথসভা থেকে আগামী কালকের বন্ধের বিরোধিতা করা হয়। 

অলক মাঝি বলেন ২১ জুলাই কর্মী সমর্থকদের কাছে একটি আবেগ নেত্রীর ডাকে সাড়া দিয়ে জামালপুরের প্রচুর মানুষ সেখানে উপস্থিত হবেন।