Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কালারাঘাট থেকে কনকপুর রাস্তা সংস্কারের প্রাথমিক কাজ শুরু


 

কালারাঘাট থেকে কনকপুর রাস্তা সংস্কারের প্রাথমিক কাজ শুরু 


Atanu Hazra 
Sangbad Prabhati, 10 July 2025

অতনু হাজরা, জামালপুর : কালারাঘাট থেকে পলেমপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে সেই রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে। বড় বড় গর্ততে বর্ষার জল জমে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। অবশেষে জামালপুর পঞ্চায়েত সমিতি বড় বড় ওই গর্তগুলো ইঁট দিয়ে সমান করার কাজ শুরু করলো। কালারা থেকে কনকপুর পর্যন্ত রাস্তাটি বড় বড় গর্ত গুলো ইঁট দিয়ে সমান করা হচ্ছে। বিডিও পার্থ সারথী দে বলেন, জেলা শাসকের উদ্যোগে রাস্তাটির প্রাথমিক কাজ শুরু হবে খুব শীঘ্রই। 

কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ বলে আপাতত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইঁট দিয়ে গর্ত গুলো ভরাট করা হচ্ছে। পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন বলেন, জেলা শাসক আয়েশা রাণী এ নিজে উদ্যোগ নিয়েছেন এই রাস্তাটির প্রাথমিক কাজ করার জন্য। বোল্ডার ফেলে গর্ত ভরাট করে রোলার দিয়ে সমান করে দেওয়া হবে।জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাস্তার সেই প্রাথমিক কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। কিন্তু বর্ষায় রাস্তার অবস্থা খুবই খারাপ হওয়ায় আপাতত পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গর্ত গুলো ভরাট করা হচ্ছে।