Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এলাকার সমস্যা ও উন্নয়নে বিদ্যালয় ছাত্রীদের সহায়তা নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ


 


এলাকার সমস্যা ও উন্নয়নে বিদ্যালয় ছাত্রীদের সহায়তা নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 26 July 2025

জগন্নাথ ভৌমিক, ধাত্রীগ্রাম : এলাকার প্রকৃত সমস্যা কি ? সেটা জানতে অভিনব পন্থা অবলম্বন করলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন দেবনাথ। শনিবার তিনি ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের একটি শীতল পানীয় জল ব্যবস্থার উদ্বোধন করতে আসেন। 

এই অনুষ্ঠানে মন্ত্রী সরাসরি একটি ফর্ম ছাত্রীদের হাতে তুলে দিয়ে বলেন, তোমরা এই ফর্মটি পূরণ করে আমাকে দাও। যেখানে রয়েছে নিজের নাম, শ্রেণী, গ্রামের নাম অথবা পাড়ার নাম, অঞ্চলের নাম, মোবাইল নম্বর। এইগুলো পূরণ করে তোমার পাড়ার সমস্যা কি ? চারটি পয়েন্ট পূরণ করার মাধ্যমে জানাও।‌

ছাত্রীরা নিজের নিজের এলাকার উন্নয়নে এই রকম একটি সুযোগ পেয়ে রীতিমতো উৎসাহিত। তারা ফর্ম পূরণ করে এলাকার সমস্যা মন্ত্রী স্বপন দেবনাথের কাছে তুলে ধরেন। 

এরপর পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন।