Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহরের ছোঁয়া এবার জামালপুরের প্রত্যন্ত গ্রামে, উদ্দীপ্ত এলাকার মানুষজন


 

শহরের ছোঁয়া এবার জামালপুরের প্রত্যন্ত গ্রামে, উদ্দীপ্ত এলাকার মানুষজন 


Atanu Hazra 
Sangbad Prabhati, 25 July 2025

অতনু হাজরা, জামালপুর : শহরের ছোঁয়া আজ গ্রামে। যা কিছু আমরা শহরে গেলে দেখতে পেতাম এখন সেগুলো গ্রামেতেও চলে আসছে। জামালপুরের বুকে হয়েছে স্মার্ট পয়েন্ট, হয়েছে শপিং মল। আমরা কলকাতা, বর্ধমান বা যেকোনো টুরিস্ট স্পটে গেলে সেই জায়গার নাম আই লাভ বলে লাইটের কাজের সাথে করা হতো। আজ জামালপুর ব্লকে প্রথম চকদিঘী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সামনে আই লাভ চকদিঘী উদ্বোধন করা হলো।

 উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, খাদ্য কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা। ছিলেন পঞ্চায়েত সকল স্টাফ, শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা। আজাদ বাবু বলেন, এলাকার সৌন্দর্য বাড়াতে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আজ এই আই লাভ চকদিঘী উদ্বোধন করা হলো। মেহেমুদ খাঁন বলেন জামালপুরের মধ্যে এই প্রথম চকদিঘী পঞ্চায়েত এই আই লাভ চকদিঘী এটি করে দেখালো। এটা সত্যিই এখানে সৌন্দর্য বাড়াবে বলে তিনি মনে করেন। তবে এখানেও হয়তো শহরের মতো সাধারণ মানুষরা সেলফি তুলবেন। তবে এমন সুন্দর একটি জিনিস হওয়ায় এলাকার মানুষ খুব খুশী। উদ্বোধনে অনেক মানুষ আজ এখানে উপস্থিত হন।