Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে পথে বিডিও


 

প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে পথে বিডিও


Atanu Hazra 
Sangbad Prabhati, 2 July 2025

অতনু হাজরা, জামালপুর : বর্তমানে পরিবেশকে মারাত্মক ভাবে দূষিত করছে প্লাস্টিক। প্লাস্টিক যাতে মানুষ না ব্যবহার করেন সেই নিয়ে সরকারি ভাবে চলছে বিভিন্ন প্রচার। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে এই প্লাস্টিক যাতে কেউ ব্যবহার না করেন সেই নিয়ে মানুষকে সচেতন করতে পথে নামলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে। আজ তিনি আবুইঝাটি ১ অঞ্চলে গিয়ে ঝাপানডাঙ্গা বাজার পরিদর্শন করেন। 

ঝাপাডাঙ্গা বয়েজ ও গার্লস স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র‍্যালি করেন। সেই র‍্যালিতে থাকা ছাত্র ছাত্রীরা বিডিও সাহেবের সাথে বাজারে যত দোকানদার আছেন সকলকে প্লাস্টিক ব্যবহার করার খারাপ দিকগুলো তুলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট এস এইচ জি এন্ড এস ই অফিসার জনাব শ্যাম তিবরেজ আনসারী, ছিলেন স্থানীয় প্রধান রমজান শী, এস এইচ জি গ্রুপের সদস্যরা, অঙ্গণওয়ারি কর্মী, স্বাস্থ্যকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা। বিডিও সাহেবের সাথে ছাত্র ছাত্রীরা সবজির দোকান সহ অন্যান্য দোকানদারের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেন এবং সকলকেই প্লাস্টিক ব্যবহার না করতে বলেন। 

চায়ের দোকানে গিয়ে তাঁরা মাটির ভাঁড় তুলে দেন। প্লাস্টিকের কাপ যেনো না ব্যবহার করেন সে বিষয়ে অনুরোধ করেন। বিডিও পার্থ সারথী দে বলেন, প্লাস্টিক দূষণ যে কোনো মূল্যে রোখার সংকল্প করতে হবে। সমাজকে সচেতন করতে হলে আগে ছাত্র ছাত্রীদের আগে সচেতন করতে হবে। সেই জন্য দুটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণ করানো হয়েছে। তিনি আরো বলেন ঝাপনডাঙ্গা বাজারের সকল দোকানদারদের তাঁরা বুঝিয়ে বলেছেন কেউ যেন প্লাস্টিক ব্যবহার না করেন। তিনি বলেন পুরো ব্লকেই এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম চলবে।