Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল শ্রমিক সংগঠনের সভা


 

শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল শ্রমিক সংগঠনের সভা


Atanu Hazra 
Sangbad Prabhati, 13 July 2025

অতনু হাজরা, জামালপুর : একুশে জুলাইকে সামনে রেখে জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মসাগ্রামে একটি প্রস্তুতি সভা করা হয়। 

উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি'র জেলা সভাপতি সন্দীপ বসু, বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ সকল অঞ্চল সভাপতিরা। 

 শহীদ দিবস কী কেনো এই দিন পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন বক্তারা। জামালপুর থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীদের সেদিন ধর্মতলায় জমায়েত করতে হবে বলে বক্তারা বলেন। সন্দীপ বাবু জামালপুর ব্লকে যে সমস্ত কারখানা গুলো রয়েছে সেগুলোর দ্রুত কমিটি করার কথা বলেন।