Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাইওয়ে তৈরিতে জল নিকাশি বন্ধ, সমস্যা পরিদর্শনে পূর্ব বর্ধমানের জেলা শাসক


 

হাইওয়ে তৈরিতে জল নিকাশি বন্ধ, সমস্যা পরিদর্শনে পূর্ব বর্ধমানের জেলা শাসক 


Atanu Hazra 
Sangbad Prabhati, 10 July 2025

অতনু হাজরা, জৌগ্রাম : জামালপুরে তেলে নুরি এলাকায় নতুন করে হাইওয়ে তৈরী হওয়ায় ওই এলাকার জল নিকাশি বন্ধ হয়ে যায়। সেই জল সামনের গ্রামেতে ঢুকে যাচ্ছে এবং জল জমে স্থানীয় ভাবে খুব সমস্যা হচ্ছে। স্থানীয় মানুষ বার বার এর সমাধানের জন্য প্রশাসনের কাছে দরবার করছিল। 

আজ সেই সমস্যা নিজে সরেজমিনে দেখতে এলাকায় এলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ। সঙ্গে ছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সহ অন্যান্যরা। জেলা শাসক এলাকা ঘুরে দেখে স্থানীয় মানুষের সাথে কথা বলেন ও সমস্যার কথা শোনেন। 

জেলা শাসক আয়েশা রাণী এ বলেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে কথা বলে তিনি এই সমস্যা মেটাবার চেষ্টা করবেন। সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে স্বয়ং জেলা শাসক পরিস্থিতি দেখতে আসায় খুশি সাধারণ মানুষ এবং তারা আশাবাদী নিশ্চিত এই সমস্যার সমাধান করবেন ডি এম ম্যাডাম।