Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্বকবি ও বিদ্রোহী কবিকে নিয়ে অনলাইন পত্রিকা প্রকাশ


 

বিশ্বকবি ও বিদ্রোহী কবিকে নিয়ে অনলাইন পত্রিকা প্রকাশ 


Atanu Hazra 
Sangbad Prabhati, 9 June 2025

অতনু হাজরা, মেমারি : ভারতের অন্যতম দুই শ্রেষ্ঠ কবি ও সাহিত্যিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে নিয়ে একটি বিশেষ ডিজিটাল সংখ্যা প্রকাশ করলো পূর্ব বর্ধমানের মেমারির অনলাইন পত্রিকা " ইত্যাদি ই '। যার সম্পাদনা করেছেন বিশিষ্ট শিক্ষক, কবি ও বাচিক শিল্পী সন্দীপ (নীল) রায় ও সহ সম্পাদনা করেছেন বাদল মান্ডি। নীলবাবু জানিয়েছেন প্রতিমাসেই তাঁরা এই অনলাইন পত্রিকার একটি করে সংখ্যা প্রকাশ করেন। 

এবারেরটা তাঁরা দুই কবি একজন যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ও অন্যজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাঙালির এঁদের কাছে ঋণের শেষ নেই। তাই তাঁরা এই মহান দুই মনিষীকে শ্রদ্ধা জানাতে বিশেষ সংখ্যা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ, ত্রিপুরা থেকেও অনেক কবি বন্ধু এই পত্রিকায় লেখেন। তিনি এই বিশেষ সংখ্যায় যাঁরা লেখা দিয়েছেন সকলকে ধন্যবাদ জানান।