Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুর ব্যারেজ পাঁচ দফায় প্রায় ৪ লক্ষ কিউসেক জল ছেড়েছে, আশঙ্কায় নিম্ন দামোদর এলাকার মানুষজন


 

দুর্গাপুর ব্যারেজ পাঁচ দফায় প্রায় ৪ লক্ষ কিউসেক জল ছেড়েছে, আশঙ্কায় নিম্ন দামোদর এলাকার মানুষজন 


Sangbad Prabhati, 21 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গত কয়েক দিনের বৃষ্টিতে নদী-নালাখাল বিল সহ সমস্ত জলাশয়ী জলেশ্বর অনেকটা বৃদ্ধি পেয়েছে। পূর্ব বর্ধমান জেলার নিম্ন দামোদর এলাকার মানুষজন ইতিমধ্যেই বন্যার আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। 

এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া শুরু হয়েছে। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৫ দফায় জল ছেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী আজ সকাল দশটায় প্রথম দুর্গাপুর ব্যারেজ থেকে ৭২ হাজার ৪৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। এরপর দ্বিতীয় দফায় দুপুর দুটোয় ৭৭ হাজার ৮০০ কিউসে জল ছাড়া হয়েছে। রাত আটটায় ৮২ হাজার ৯৭৫ কিউ শেখ জল ছাড়া হয়েছে। এক ঘন্টা পর পর দুবার অর্থাৎ রাত ন'টা এবং দশটায় ৭৭ হাজার ৮০০ কিউসেক করে জল ছাড়া হয়েছে। সব সব মিলিয়ে সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ৫ দফায় দুর্গাপুর ব্যারেজ থেকে ৩ লক্ষ ৮৮ হাজার ৮২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। এভাবে জল ছাড়া অব্যাহত থাকলে নিম্ন দামোদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। স্বাভাবিকভাবেই দামোদরের তীরবর্তী এলাকার মানুষজন অজানা আশঙ্কায় দিন গুণছেন। 

এদিকে পাক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই জামালপুর ব্লকের জারো গ্রাম এবং যোশ শ্রীরাম অঞ্চল পরিদর্শন করেছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, মহকুমা শাসক বুদ্ধদেব পান সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।