Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান ১০৮ শিব মন্দিরের উন্নয়নে রাইস মিলস অ্যাসোসিয়েশন দিল পাঁচ লাখ


 

বর্ধমান ১০৮ শিব মন্দিরের উন্নয়নে রাইস মিলস অ্যাসোসিয়েশন দিল পাঁচ লাখ 


Sangbad Prabhati, 26 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী ::বর্ধমান ১০৮ শিব মন্দির উন্নয়ন তহবিলে ৫ লক্ষ টাকা দান করলো বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বর্ধমান ১০৮ শিব মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি তথা পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ -র হাতে পাঁচ লক্ষ লক্ষ টাকার চেক তুলে দেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক। ছিলেন রাইস মিলস অ্যাসোসিয়েশনের সম্পাদক অদ্বৈত খাঁ,  কাঞ্চন সোম সহ বর্ধমান ১০৮ শিব মন্দির ট্রাস্ট কমিটির যুগ্ম সম্পাদক গৌতম তা, রাজকুমার সাহানা। 

উল্লেখ্য প্রতি বছর শ্রাবণ মাসে বর্ধমান ১০৮ শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। সারা মাস ধরে কয়েক লক্ষ মানুষ বর্ধমান ১০৮ শিব মন্দির আসেন। এবছর আষাঢ় মাস শুরু হতেই ভক্তদের আগমন শুরু হয়েছে।