Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হুল দিবস উদযাপনে সিধু ও কানুকে স্মরণ


 

হুল দিবস উদযাপনে সিধু ও কানুকে স্মরণ 


Atanu Hazra 
Sangbad Prabhati, 30 June 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানে জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহাসমারোহে হুল দিবস পালন করা হলো। জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় করা হয় এই অনুষ্ঠান। সোমবার সকালে প্রথম দিকে অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক অলক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে যোগ দেন বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন ও ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম। 

সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সিধু ও কানুর ভূমিকা, তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। 

আজকের এই অনুষ্ঠানে বাল্যবিবাহ নিয়ে বক্তব্য রেখে প্রচার করা হয়। ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে রবিন মান্ডি, শ্যামচাঁদ হেমব্রম সহ অন্যান্যরা। ছিলেন এলাকার মাজিবাবারা।