Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেরুগ্রামে লোকনাথ বাবার তিরোভাব দিবসে ভক্তদের ঢল


 

বেরুগ্রামে লোকনাথ বাবার তিরোভাব দিবসে ভক্তদের ঢল


Atanu Hazra 
Sangbad Prabhati, 3 June 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রাম যা শ্রীশ্রী লোকনাথ বাবার পূর্ব জন্মের জন্মস্থান বলে ইতিহাস প্রসিদ্ধ। সেখানেই আজ লোকনাথ বাবার তিরোভাব দিবসে বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা করা হয়। 

 আশপাশের এলাকা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আজ পুজো দিতে আসেন। এখানেই ব্যানার্জী পরিবারে সীতানাথ নামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মন্দির কমিটির পক্ষ থেকে আগত ভক্ত বৃন্দের জন্য ছিল ভোগ খাওয়ানোর ব্যবস্থা। 

কয়েক হাজার মানুষ আজ এখানে বাবার ভোগ প্রসাদ গ্রহণ করেন। খাওয়ানো হয় খিচুড়ি ও পায়েস। পুজো উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। পুজো দিতে যান বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ। হাজার হাজার মানুষের ভক্ত সমাগমের জন্য যথেষ্ট পুলিশি ব্যবস্থা ছিল। তীব্র গরমে আগত দর্শনার্থীদের জন্য জলসত্রের ব্যবস্থা করেছিল স্থানীয় স্বেচ্ছা সেবী সংস্থা সংগঠন।