Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকেটিংয়ের কাজ পরিদর্শনে জামালপুরে অতিরিক্ত জেলা শাসক


 

দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকেটিংয়ের কাজ পরিদর্শনে জামালপুরে অতিরিক্ত জেলা শাসক 


Atanu Hazra 
Sangbad Prabhati, 19 June 2025

অতনু হাজরা, জামালপুর : মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেবার কাজ শুরু হলো। প্রতিটি ব্লকেই চলছে মহাপ্রসাদের প্যাকেট করার কাজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও চলছে মহাপ্রসাদ প্যাকেটিংয়ের কাজ। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে মহাপ্রসাদ প্যাকেট করার কাজ। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নির্দিষ্ট বিধি মেনে চলছে প্যাকেট করার কাজ। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এই কাজ পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস। 

ছিলেন বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। খুব দ্রুত কাজ হচ্ছে দেখে অতিরিক্ত জেলা শাসক খুব খুশী। বিডিও পার্থ সারথী দে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জামালপুর ব্লকেও শুক্রবার বিতরণের জন্য ৪০৭০ টি পরিবারের জন্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্যাকটিংয়ের কাজ শুরু হয়েছে চলবে ৪ জুলাই পর্যন্ত। ব্লকে মোট ৬৩ হাজার ৪৭৫ টি পরিবারের হাতে এই মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে দুয়ারে রেশনের মাধ্যমে।

 মেহেমুদ খাঁন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশে সারা রাজ্যের সকল পরিবারের হাতে পৌঁছে যাবে দীঘায় প্রতিষ্ঠিত হওয়া জগন্নাথ দেবের মহাপ্রসাদ। জামালপুর ব্লকেও প্রতিটি পরিবার এই মহাপ্রসাদ পাবে মুখ্যমন্ত্রীর দৌলতে। এটা একটা বিরাট পাওয়া। ঘরে বসেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাবে সাধারণ মানুষ। এজন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।