Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেঙ্গল কোস্টাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বর্ধমানের গৌতমীর জোড়া সাফল্য


 

বেঙ্গল কোস্টাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বর্ধমানের গৌতমীর জোড়া সাফল্য 


Sangbad Prabhati, 17 June 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দীঘার সমুদ্র সৈকতে প্রথম অনুষ্ঠিত বেঙ্গল কোস্টাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বর্ধমানের গৌতমীর বিরাট সাফল্য। বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী গৌতমী দাস দুটি ইভেন্টে জয়লাভ করে বর্ধমানের মুখ উজ্জ্বল করেছে। উল্লেখ্য গত ১৪ ও ১৫ জুন ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ভারত যোগ সমিতি স্বীকৃত অভিলাষা যোগ একাডেমি দীঘায় এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। গৌতমী দাস ট্রাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং আর্টিস্টিক যোগাসনে তৃতীয় স্থান লাভ করেছে।

গৌতমীর প্রশিক্ষিকা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় জানান, শহর বর্ধমানের বড় নীলপুরের বাসিন্দা গীতা দাস এবং শ্যামল দাসের কন্যা গৌতমী ছোটবেলা থেকেই যোগাসনের জগতে এক আলাদা জায়গা করে নিয়েছে। তার ঝুলিতে বিভিন্ন সময় এসেছে বিভিন্ন পদক সহ স্বর্ণপদক, সঙ্গে প্রচুর পুরস্কার। ইতিমধ্যেই গৌতমী জেলা, রাজ্য, অস্মিতা খেলো ইন্ডিয়া এবং খেলো ইন্ডিয়ার মতো জায়গাতে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। বারে বারে উজ্জ্বল করেছে পূর্ব বর্ধমান জেলার মুখ। প্রীতিলতার বিশ্বাস অর্থনৈতিক সহায়তা পেলে যোগাসনের জগতে আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে গৌতমী।

প্রীতিলতা আরও জানান, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছিল গৌতমীর মা গীতা দেবী। তার আবেদনে সাড়া দিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদ গৌতমীকে পড়াশুনার জন্য আর্থিক সহযোগিতা করেছে। এবং ভবিষ্যতেও গৌতামীর পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সভাধিপতি।