Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর পূর্ব চক্রের উদ্যোগে হলিস্টিক রিপোর্ট কার্ড ট্রেনিং এবং সি ডাব্লিউ এস এন শিশুদের ফিজিওথেরাপি ক্যাম্প

 


জামালপুর পূর্ব চক্রের উদ্যোগে হলিস্টিক রিপোর্ট কার্ড ট্রেনিং এবং সি ডাব্লিউ এস এন শিশুদের ফিজিওথেরাপি ক্যাম্প 


Atanu Hazra 
Sangbad Prabhati, 10 June 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর পূর্ব চক্রের উদ্যোগে আজ দুটি অনুষ্ঠান হয় জামালপুরে। প্রসঙ্গত জেলাশাসক আই এ এস আয়েশা রানী এ জেলার প্রতিটি চক্রকেই নির্দেশ দিয়েছেন যে প্রতিটি চক্র যেন বাল্য বিবাহ, অল্প বয়সে মা হয়ে যাওয়া এই সমস্যা, ড্রপ আউট ছাত্র ছাত্রীদের যাতে পুনরায় বিদ্যালয়ে নিয়ে আসা যায় সে বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করে। সেই মোতাবেক আজ চক্রের পক্ষ থেকে কেরিলি মজদিয়া হাই মাদ্রাসায় সি ডাব্লিউ এস এন (বিশেষ চাহিদা সম্পন্ন) বাচ্চাদের জন্য একটি ফিজিও থেরাপি ক্যাম্প করা হয়। 

 সেখানে এই চক্রের অধীনে সমস্ত বাচ্চারাই যায়। এই ক্যাম্প পরিদর্শন করেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে। ছিলেন ওই চক্রের এস আই প্রশান্ত কবিরাজ, সংশ্লিষ্ট স্পেশাল এডুকেটর অনিতা কর আচার্য, শিক্ষক সৌমেন ভট্টাচার্য, মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। বিডিও পার্থবাবু বলেন জেলা জুড়ে ডি এম ম্যাডামের নির্দেশে চক্র অফিসগুলি এই ধরনের কাজ করছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য এই ফিজিওথেরাপি খুবই কাজে দেবে। তিনি উপস্থিত সকলকে মানবিক ভাতা পাচ্ছে কিনা বা সকলের প্রতিবন্ধী কার্ড হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেন। তিনি কেরিলি মাজদিয়া মাদ্রাসায় মিড ডে মিল ইন্সপেকশনও করেন। 

অপরদিকে নবগ্রাম চক্র অফিসে চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের নিয়ে একদম নতুন করে চালু হওয়া ছাত্র ছাত্রীদের নিরবিচ্ছিন্ন মূল্যায়নের হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দিতে উপস্থিত ছিলেন এ আই প্রিয়ব্রত মুখার্জী। এস আই প্রশান্ত বাবু বলেন ডি এম ম্যাডামের নির্দেশে ও সর্ব শিক্ষা মিশনের সাহায্যে তাঁরা প্রশিক্ষণের কাজ শুরু করেছেন।