Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

থ্যালাসিমিয়া দিবস উদযাপনে প্রান্তিক মানুষদের নিয়ে সচেতনতা শিবির


 

থ্যালাসিমিয়া দিবস উদযাপনে প্রান্তিক মানুষদের নিয়ে সচেতনতা শিবির


Sangbad Prabhati, 8 May 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ ৮ মে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস। এই উপলক্ষে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস বংপুর চাষী মানার প্রায় ৫০ জন প্রান্তিক মানুষদের মধ্যে থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করে। এই শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক, সহ-সম্পাদক, সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ ।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, আজকের এই বিশেষ দিনে থ্যালাসেমিয়া রোগ কিভাবে হয় এবং এই রোগ থেকে বাঁচার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা অতি অবশ্যই করার উপর জোর দেওয়া হয়। তিনি আরো বলেন সংস্থার তরফ থেকে তিনজন বিবাহ হবে এমন মহিলার থ্যালাসেমিয়া আছে কিনা সে বিষয়ে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই আলোচনা সভায় থ্যালাসেমিয়া বিষয়ক বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি শিক্ষক অশোক কুমার সরকার।

প্রান্তিক অঞ্চলে থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রথম এই ধরনের আলোচনা চক্রের জন্য মানুষজন ভীষণ আনন্দিত হন।