Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উচ্চমাধ্যমিক ২০২৫ : রাজ্যে প্রথম বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল



উচ্চমাধ্যমিক ২০২৫ : রাজ্যে প্রথম বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল

Sangbad Prabhati, 7 May 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট : উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সিএম এস হাইস্কুলের ছাত্র রূপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ)। উল্লেখ্য উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৭২ জন। এর মধ্যে প্রথম রূপায়ন পাল। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। কোচবিহার জেলার বাকশিরহাট হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। তৃতীয় স্থানে রয়েছে রাজর্ষি অধিকারী। হুগলি জেলার আরামবাগ হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫।
রাজ্যে দশের মেধা তালিকায় পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথম ছাড়াও আরো ৬ জন‌ রয়েছে। তাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে দুজন। ঋদ্ধিত পাল ( কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশন এবং কুন্তল চৌধুরী (ভাতাড় এম পি ইন্সটিটিউশন)। ষষ্ঠ স্থানে রয়েছে দুজন। জয়দীপ পাল, মেমারি ভি এম ইন্সটিটিউশন (ইউনিট ১) এবং দেবদত্তা মাঝি (কাটোয়া ডি ডি সি গার্লস হাই স্কুল)। সপ্তম শুভম পাল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল এবং দশম অর্ক ব্যানার্জী বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল।