Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সমাজের সাথী পত্রিকার রজতজয়ন্তী বর্ষ উদযাপন


 

সমাজের সাথী পত্রিকার রজতজয়ন্তী বর্ষ উদযাপন

https://www.facebook.com/share/v/15cA4iJg7F/


Sangbad Prabhati, 31 May 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সমাজের সাথী" পত্রিকার রজতজয়ন্তী বর্ষ উদযাপনে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩১ শে মে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের রাজেন্দ্র ভবন সভা কক্ষে কথায়, কবিতায়, গানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন শিল্পীরা। সমাজের সাথী পত্রিকার সম্পাদক দূরন্ত কুমার নাগ জানান এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা জানানোর পাশাপাশি ১৫ গুনী মানুষকে সম্বর্ধিত করা হয়। গুনীজন সম্বর্ধনায় চিত্র সাংবাদিক উদিত সিংহ সহ ৬ জনকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে ৭০ জন শিল্পী কথায়, কবিতায়, নাচে, গানে অংশ নেন।