Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উদযাপনে জান ফাউন্ডেশনের একাধিক কর্মসূচি



বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উদযাপনে জান ফাউন্ডেশনের একাধিক কর্মসূচি 


Atanu Hazra 
Sangbad Prabhati, 24 May 2025

অতনু হাজরা, রায়না : বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উদযাপনে একাধিক অনুষ্ঠান জান ফাউন্ডেশনের। রায়না ১ অঞ্চলের দোলুইবাজারে এই উপলক্ষে ২৪ মে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় এদিন। কবির আবক্ষ মূর্তি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নাতনি সোনালী কাজী। 

উপস্থিত ছিলেন ডাঃ কলিমুদ্দিন হক, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, রায়না ১ তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মন্ডল, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন সহ জিন্না আলী, আব্বাস সাহেব, সাংবাদিক তথা সমাজসেবী সফিকুল ইসলাম এবং অনেক সম্মানীয় ব্যক্তি। সংস্থার সম্পাদক হাফিজুর রহমান জানান, আজকে বিভিন্ন সামাজিক কাজ তাঁরা করছেন প্রায় ৫০০ জন রক্তদাতা রক্ত দেন তাঁদের এই রক্তদান উৎসবে এরই সাথে ১০০ টি চারাগাছ রোপণ, ৫০ জন ছাত্র ছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া, ৫০ জন বিধবা মাকে বস্ত্র উপহার, ৩০ টি স্বনির্ভর গোষ্ঠীকে সম্মাননা, ৩০ টি স্বেচ্ছা সেবী সংস্থা কে পুরস্কার, ১০ জন বাউল শিল্পীকে সম্মাননা ও ১০ জন বিশিষ্ট সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন এই প্রচণ্ড গরমে রক্ত বিশেষ কাজে লাগবে। বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে।

 মেহেমুদ খাঁন বলেন এখানে আসতে পেরে তাঁর খুবই ভালো লাগছে। জান ফাউন্ডেশন কে তিনি ধন্যবাদ জানান তাঁকে আমন্ত্রণ করার জন্য। বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিনে তাঁরা এক মহৎ কাজ করে দেখালেন। তিনি চান এইভাবেই জান ফাউন্ডেশন তাঁদের সামাজিক কাজের মধ্য দিয়ে আরো এগিয়ে চলুক। তাঁর শুভ কামনা সব সময় তাঁদের সঙ্গে থাকবে।