Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফিরিয়ে দিলো পুলিশ


 

হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফিরিয়ে দিলো পুলিশ


Atanu Hazra 
Sangbad Prabhati, 23 May 2025

অতনু হাজরা, জামালপুর : ৪০ জন মালিকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিলো জামালপুর থানার পুলিশ। এই উপলক্ষ্যে জামালপুর থানায় একটি অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ অন্যান্যরা। মূলত ২০২৪ ও ২০২৫ এর মার্চ পর্যন্ত মোবাইল হারিয়ে যাবার পর অভিযোগ জানানো হয়েছিল জামালপুর থানায়। জামালপুর থানা ও পূর্ব বর্ধমান পুলিশের বিশেষ উদ্যোগে এই ফোন গুলো উদ্ধার করে নির্দিষ্ট মালিকের হাতে তুলে দেওয়া হয় আজ। 

সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল জানান, ২০২৪ ও ২০২৫ সালের মার্চ পর্যন্ত মোবাইল হারিয়ে যাবার যে অভিযোগ জমা পড়েছিল তারই ভিত্তিতে ৪০ টি মোবাইল ফোন আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। তিনি আরও জানান ইতিপূর্বেই মাধবডিহি, রায়নায় এই ক্যাম্প করে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে আজ জামালপুরে হলো এবং খণ্ডঘোষেও হবে। পুলিশের এই ধরনের কাজ চলতেই থাকবে বলে তিনি জানান। আর দীর্ঘ দিন পর খোয়া যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি মোবাইল ফোনের মালিকরা। তাঁরা জামালপুর থানার পুলিশের ভুয়সী প্রশংসা করছেন।