Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলেজের ক্রীড়াক্ষেত্র এবং সুস্থায়ী পরিবহণ মাধ্যমের মানোন্নয়নে মৌ স্বাক্ষর


 

কলেজের ক্রীড়াক্ষেত্র এবং সুস্থায়ী পরিবহণ মাধ্যমের মানোন্নয়নে মৌ স্বাক্ষর 


Sangbad Prabhati, 2 May 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কলেজের ক্রীড়াক্ষেত্র এবং সুস্থায়ী পরিবহণ মাধ্যমের মানোন্নয়নে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সাথে মঙ্গলকোট গভর্মেন্ট জেনারেল ডিগ্রী কলেজের মৌ স্বাক্ষর হল শুক্রবার। 

এদিন কলেজের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার বসু ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সচিব সন্দীপন সরকার মৌ স্বাক্ষরের পর জানান, 'ন্যাক' এর নিয়ম মেনে রাজ্যে প্রথম কোনো সাইক্লিং ক্লাবের সাথে কোনো সরকারী কলেজ চুক্তি স্বাক্ষর করল, যার মেয়াদ থাকবে আগামী তিন বছর। কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন স্থানে সুস্থায়ী গণ পরিবহণ বিষয়ে আগামীতে যুগ্ম ভাবে কাজ করা হবে।