Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Space Science মহাকাশ বিজ্ঞান : ইসরোর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেল মেমারির দুই স্কুল পড়ুয়া


 

Space Science 


মহাকাশ বিজ্ঞান : ইসরোর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেল মেমারির দুই স্কুল পড়ুয়া 


Sk Samsuddin 
Sangbad Prabhati, 8 April 2025

সেখ সামসুদ্দিন, মেমারি : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির দুই পড়ুয়া। কুশারী চক্রবর্তী ও সপ্তক ঘোষ‌ নামে এই দুই পড়ুয়া আগামী ১৮ মে ইসরোর সেন্টারে পৌঁছাবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ৩১ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে মেমারির দুই ছাত্র-ছাত্রী। এই খবরে খুশির হাওয়া তার স্কুল সহ এলাকায়। সপ্তক ও কুশারী'র বাবা মায়ের কথায়, ছোটবেলা থেকেই মহাকাশ বিষয়ে আগ্রহ রয়েছে। ভবিষ্যতে তাদের লক্ষ্য বিজ্ঞানী হওয়া। স্বপ্নের পেছনে ছুটতে তাদের বরাবর অনুপ্রেরণা দিয়ে চলেছে তাদের বিদ্যালয় ও বাবা মা। শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। সমগ্ৰ ভারত থেকে দুই লক্ষাধিক ছাত্রছাত্রীর মধ্য থেকে মাত্র ০.১৭৫ শতাংশ সুযোগ পেয়েছে। ৭ এপ্রিল ফল প্রকাশিত হতে দেখা যায়, সুযোগ পেয়েছে তারা দুজন। মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল অরুণ কান্তি নন্দী বলেন, ‘ছাত্রছাত্রীদের প্রতিভাকে খুঁজে বার করা ও তাদের উদ্দীপিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, তারই ফল পেলাম। এর আগেও ইসরোর এই শিবিরে আমাদের বিদ্যালয়ের ছাত্র যোগদানের সুযোগ পেয়েছিল, তবে এবারে দুজন ছাত্রছাত্রীর এই সাফল্য সর্ব ভারতীয় স্তরে এক অনন্য মাত্রা যোগ করেছে'।