Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জীবনদায়ী ওষুধ ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসে মিছিল


 

জীবনদায়ী ওষুধ ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসে মিছিল 


Atanu Hazra 
Sangbad Prabhati, 5 April 2025

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জীবনদায়ী ওষুধ ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকেই রাজ্য জুড়ে মিছিল চলছে। জামালপুরেও শুক্রবার ৬ টি অঞ্চলকে নিয়ে করা হয়েছে প্রতিবাদ মিছিল। শনিবার বাকি ৭ টি অঞ্চল নিয়ে জামালপুর পুলমাথা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয়।

 মিছিলে প্রায় ৭০০০ কর্মী সমর্থকদের সাথে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, উপ প্রধান সহ অন্যান্যরা। বিধায়ক বলেন কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি সাধারণ মানুষকে প্রচুর সমস্যায় ফেলে দিচ্ছে । একদিকে যেমন জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে ওপর দিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। দলনেত্রীর নির্দেশে তাই এই প্রতিবাদ মিছিল করা হচ্ছে। 

ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন তাঁদের প্রিয় নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা পথে নেমেছেন। জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুদিন ধরে চলছে তাঁদের প্রতিবাদ মিছিল। কেন্দ্রের জনবিরোধী বিভিন্ন নীতির প্রতিবাদ তাঁরা করবেন যেমন যেমন দলনেত্রী নির্দেশ দেবেন তাঁরা তেমন ভাবেই কাজ করে যাবেন।