Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই বেআইনি ১৬ টি গাড়ি আটক, গ্রেপ্তার ১৭


 

চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই বেআইনি ১৬ টি গাড়ি আটক, গ্রেপ্তার ১৭


Atanu Hazra 
Sangbad Prabhati, 19 April 2025

অতনু হাজরা, জামালপুর : চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই ১৬ টি বালি বোঝাই গাড়ি আটক করলো জামালপুর থানার পুলিশ। শুধু তাই নয় তার সাথে গ্রেপ্তার করা হলো ১৭ জনকে। বেআইনি বালি পাচার রোধে কড়া পদক্ষেপ করলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ। ওভার লোডেড বালির গাড়ির অভিযোগ ছিল অনেকদিন ধরেই। সেই মোতাবেক আজ বড়সড় সাফল্য পেল জামালপুর থানার পুলিশ। শুক্রবার রাতভর জামালপুর ব্লকের পাঁচড়া কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বালি বোঝাই চালানবিহীন ১৬ টি গাড়িকে আটক করা হয়। পাশাপাশি চালক ও খালাসি মিলিয়ে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। 

ধৃতদের আজ পেশ করা হয় বর্ধমান আদালতে। প্রসঙ্গত দুদিন আগেই জামালপুরে বৃদ্ধা খুনে বড়সড় সাফল্য পায় জামালপুর থানার পুলিশ। এস ডি পি ও এর নেতৃত্বে প্রায় সাথে সাথেই গ্রেপ্তার করা হয় অপরাধীদের। জামালপুর থানার এই সাফল্যে অনেকেই প্রশংসা করছেন।