Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালন


 

ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালন


Atanu Hazra 
Sangbad Prabhati, 14 April 2024

অতনু হাজরা, জামালপুর : ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালন করা হলো। জামালপুর ব্লক অফিসে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, বি সি ডাব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জী সহ এলাকার স্থানীয় ছাত্র ছাত্রীরা। তাঁরা সকলেই ভীমরাও আম্বেদকরের ছবিতে মাল্যদান করেন। বিধায়ক তাঁর বক্তব্যে বাবা সাহেব আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সকলকে নিয়ে সংবিধানের প্রস্তাবনা অংশটি পাঠ করেন। মেহেমুদ খাঁন বলেন আজ যে ভারতবর্ষ স্বাধীন দেশ হিসাবে পরিগণিত হয় তার কারণ ভারতের নিজস্ব একটি সংবিধান আছে। আর এই সংবিধান লিখেছিলেন বাবা সাহেব আম্বেদকর। তাঁর লিখে যাওয়া সংবিধানকে আমাদের সকলকে রক্ষা করতে হবে। সংবিধান কে আমাদের মেনে চলতে হবে। উপস্থিত ছাত্র ছাত্রীরাও বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বক্তব্য রাখে। 

  জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসেও সম্মান ও মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়। তাঁর ছবিতে মাল্যদান করেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সকল অঞ্চল সভাপতিরা।