Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Herbal Abir সবজি এবং ফুলের পাপড়ি দিয়ে তৈরি ভেষজ আবির বাজারে নিয়ে এলো স্টার্ট আপ ফাউন্ডেশন


 

Herbal Abir 


সবজি এবং ফুলের পাপড়ি দিয়ে তৈরি ভেষজ আবির বাজারে নিয়ে এলো স্টার্ট আপ ফাউন্ডেশন 


Sangbad Prabhati, 13 March 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসছে হোলি, চারদিকে রং এর উৎসব, কিন্তু এই রং এর ভয়েই অনেকে ভীত। কারুর বিষাক্ত রং থেকে চামড়ায় সংক্রমণের আশঙ্কা, কারুর আবার আবিরের রুক্ষ দানায় ত্বক ছিঁড়ে যাওয়ার ভয়, আর সেসব থেকে মুক্তির উপায় এবার বাতলে দিচ্ছে কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের উদ্যোগেই বিট, গাজর, কাঁচা হলুদ কিংবা গাঁধা ফুল বা গোলাপের পাঁপড়ি থেকে তৈরী হচ্ছে ভেষজ আবির। যা মাত্র ২০০টাকা প্রতি কেজি দরে পৌঁছে যাচ্ছে বাজারে। পূর্ব বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনেরর তরফে প্রশিক্ষণ দিয়ে ৫টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ৩৫ জন মহিলাকে আবির বানানো শেখানো হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার তরফেই সেই আবির বাজারজাত ও বিক্রির ব্যবস্থাও করা হয়েছে। 

প্রশিক্ষণ নেওয়া সঞ্চিতা পাল বা অনিতা ভকতরা বলছেন প্রথমে ভেবেছিলাম গৃহস্থের কাজ সামলে অবসর সময়ে দোলে শুধু বাড়িতে ব্যবহারের জন্যই আবির বানাব এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু পরে এটা বাণিজ্যিক ভাবে উৎপাদন আমাদের আর্থিক আনূকূল্য ও স্বনির্ভরতার সুযোগ দিচ্ছে। যারা এই প্রশিক্ষণ ও বাজারজাত করার ব্যবস্থা করেছেন, গ্রামীণ অর্থনীতির উন্নতি নিয়ে কাজ করা সেই স্বেচ্ছাসেবী সংস্থারর তরফে সন্দীপন সরকার জানাচ্ছেন এই কাজে স্বনির্ভর গোষ্ঠির মহিলারা কাজের সুযোগ পাচ্ছেন তেমনই সাধারণ মানুষ কম পয়সায় সুষম আবির হাতে পাচ্ছেন। এটা সবরকম ভাবে নিরাপদ ও উৎকৃষ্ট মানের। সংস্থার তরফে জেলা স্তরের নানা আধিকারিকের কাছে এই আবির উপহার হিসাবেও পাঠানো হচ্ছে। প্রায় ২৫০ কেজি আবির উৎপাদন হয়েছে। কিছু বাঁধা খদ্দের ছাড়াও সমাজ মাধ্যমে প্রচার করে ক্রেতাদের কাছে আবির বিক্রি হচ্ছে। দোলের আগের দিন বিজয় তোরণ সম্মুখে এহেন আবির বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ভেষজ আবির কিনতে ৮২৫০৯৮৭০৭০ নম্বরে যোগাযোগ করতে পারেন।