Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিধায়কের ঈদের উপহার জামালপুরে


 

 বিধায়কের ঈদের উপহার জামালপুরে


Atanu Hazra 
Sangbad Prabhati, 25 March 2025

অতনু হাজরা, জামালপুর : সামনেই মুসলমান সম্প্রদায়ের খুশির উৎসব ঈদ। আর এই খুশির ঈদে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিধায়ক কোটার টাকায় জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতিদের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হলো। যার মধ্যে ছিল কাপড়, লুঙ্গি, জামা, ছোটদের পোশাক, চুড়িদার। এই উপহার তুলে দিতে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা।

 বিধায়ক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। তাই আগামী ঈদে যাতে সকলে আনন্দের সাথে কাটাতে পারে তাই তাঁর কোটা থেকে ঈদের উপহার হিসাবে পোশাক বিতরণ করা হলো। তিনি সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।

তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের দল নেত্রী চান সকলে আনন্দে থাকুক। তাই বিধায়ক কোটা থেকে যেমন দুর্গা পুজোয় উপহার দেওয়া হয়েছে আবার ঈদের সময়ও বিধায়ক কোটায় মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হলো। অঞ্চল সভাপতিদের হাতে তুলে দেওয়া হলো তাঁরাই নিজেদের এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে এই উপহার তুলে দেবেন। এর জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও প্রণাম জানান।