Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড


 

স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড


Sangbad Prabhati, 28 March 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্ত্রীকে খুনের ঘটনায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা হলো স্বামীর। কাটোয়া থানা এলাকার ঘটনা। আসলে সংসার জীবন হল স্বামী -স্ত্রী উভয় পক্ষের সুষ্ঠ বোঝাপড়ার মাধ্যমে একটি বিশ্বস্ত জীবন যাপন। কিন্তু যদি কোন সংসারে অবিশ্বাসের জন্ম নেয় তবে সে সংসার ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হয়। ঠিক তেমনটি ঘটেছিল কাটোয়া থানার অন্তর্গত পলতাগাছি গ্রামের মতি শেখ ও টুনি বিবির সংসার জীবনে। যেখানে তারা দীর্ঘ ২৫ বছর একসাথে সুখে শান্তিতে সংসার জীবন অতিবাহিত করছিলেন। কিন্তু ২০১৯ সালের ৩১ মার্চ কাটোয়া থানায় একটি খবর আসে যে সন্দেহের বসবর্তী হয়ে মতি শেখ তার স্ত্রী টুনি বিবিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কাটোয়া থানায় একটি কেস রেজিস্টার হয় এবং এই কেসের প্রাথমিক তদন্তভার দেওয়া হয় কাটোয়া থানার সাব-ইন্সপেক্টর সৌমেন মুখার্জিকে। পরবর্তীকালে সাব ইন্সপেক্টর হাফিজুর রহমান এই কেসের তদন্তভার গ্রহণ করেন। নিখুঁত কর্মদক্ষতার দ্বারা সমস্ত সাক্ষ্য প্রমাণ সুসংহত করে তদন্ত সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্ত মতি শেখের বিরুদ্ধে চার্জসিট জমা দেওয়া হয়। তারপর দীর্ঘ ছয় বছরের আইনি লড়াই শেষে কাটোয়া মহকুমা আদালতের ফার্স্ট ট্রাক কোর্ট আজ অর্থাৎ ২৮ মার্চ অভিযুক্ত মতি শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।