Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবরূপে বর্ধমান মহিলা থানা, উদ্বোধন করলেন পুলিশ সুপার


 

নবরূপে বর্ধমান মহিলা থানা, উদ্বোধন করলেন পুলিশ সুপার 


Sangbad Prabhati, 24 March 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নবরূপে বর্ধমান মহিলা থানা। আগের থেকে অনেক বড় পরিসরে সাজিয়ে তোলা হয়েছে বর্ধমান মহিলা থানা। দেখে মনে হতেই পারে কোনও অনুষ্ঠান বাড়ি। থানার সামনে এক টুকরো সুসজ্জিত বাগান। ভিতরের প্রতিটি ঘর ঝাঁ চকচকে। তৈরি হয়েছে চিলড্রেনস কর্ণার। থানায় আগতদের জন্য সুন্দর বসার ব্যবস্থা। থানার বিল্ডিং আলোক মালায় সজ্জিত।

 সোমবার নবরূপে মহিলা থানার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক ব্যানার্জী। ছিলেন মহিলা থানার আইসি কবিতা দাস সহ মহিলা থানার অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা।

উল্লেখ্য ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি কলকাতার বাইরে গ্রামীণ জেলায় প্রথম মহিলা থানা চালু হয়। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমশঃ মহিলা থানার কাজের পরিধি বেড়েছে। মহিলা পুলিশ কর্মীর সংখ্যাও বেড়েছে। সেই নিরিখে মহিলা থানার স্থান সঙ্কুলান এর সমস্যা হতো। বর্তমানে বর্ধমান মহিলা থানা বিস্তৃত পরিসরে সেজে উঠেছে। থানায় কোনও কাজে এসে আর দাঁড়িয়ে থাকতে হবে না। তাছাড়া থানার অফিসার থেকে কর্মীরাও খুশি।