Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন



উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন



Atanu Hazra 
Sangbad Prabhati, 7 March 2025

অতনু হাজরা, জামালপুর : উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিকঠাক চলছে কিনা খতিয়ে দেখতে জেলার বিভিন্ন ব্লকের পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন চলছে। শুক্রবার জামালপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন জেলার যুগ্ম কনভেনর অতনু নায়েক। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুক্রবার পরীক্ষার তৃতীয় দিনে জামালপুর ব্লকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলার উচ্চ মাধ্যমিক যুগ্ম কনভেনর অতনু নায়েক। তাঁর সঙ্গে ছিলেন রবিকিরন মুখোপাধ্যায়, রানী সাহা, ব্লকের দায়িত্বপ্রাপ্ত ডি এস ই মেম্বার প্রবীর নায়েক সহ অন্যান্যরা। 

তাঁরা আজ নবগ্রাম পুলিন বিহারী বিদ্যালয়, পাঁচড়া হাই স্কুল, বেরুগ্রাম এ জি সি বি বিদ্যাপীঠ, কালনা কাঁসরা হাই স্কুল ও জামালপুর হাই স্কুলে তাঁরা পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্র গুলির ব্যবস্থাপনা দেখে তাঁরা খুশী। অতনু বাবু বলেন জেলায় এখনও পর্যন্ত পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। পরীক্ষা নিয়ে প্রশাসন সদা সতর্ক রয়েছে। মোবাইল ফোন নিয়ে তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন কোনো ছাত্র ছাত্রী যেন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ না করে।